[ দেশজুড়ে ]
শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা
ছবি : ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শুদ্ধ সুরে দলীয়ভাবে জাতীয় সংগীত পরিবেশনের প্রতিযোগিতা হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা হয়।
প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ১৪টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এরমধ্যে ৫টি প্রাথমিক বিদ্যালয়, ৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি কলেজ রয়েছে।
.png)
প্রতিযোগিতায় প্রাথমিকে পৌর শহরের নাছরীন নবী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিকে পৌর শহরের নাছরীন নবী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ পর্যায়ে আখাউড়া শহিদ স্মৃতি ডিগ্রী কলেজ প্রথম স্থান অধিকার করে।
প্রতিযোগিতায় ইউএনও তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শওকত আকবর খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. নুরজাহান বেগম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কফিল উদ্দিন মাহমুদ, শিক্ষক মো. রাজু আহমেদ মামুন, দ্বিলিপ কুমার দেবনাথ প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!